শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৬ পিএম, ২০২৪-১০-২৭
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় দিনদুপুরে মাইক্রোবাসে গিয়ে গুলি করে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে হত্যার ঘটনায় হওয়া মামলায় মো. এমরান (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো ঘটনার মূলহোতা ক্যাডার সাজ্জাদের নাগাল পায়নি পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে থানার অদূরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. এমরান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার কুশিয়ারগো বড় বাড়ির আবু তাহেরের ছেলে। তিনি অদূরপাড়া এলাকায় ফ্রিজ-এসি মেরামতের দোকানের কর্মচারি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান সিভয়েস২৪’কে বলেন, তাহসীনকে যেদিন হত্যা করা হয় সেদিন গ্রেপ্তার এমরান ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সিসিটিভি ফুটেজে যে মাইক্রোবাসে করে ঘাতকরা এসেছিল সেই মাইক্রোবাসের পাশে গিয়ে তাকে কথা বলতেও দেখা গেছে। জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে তাহসীনের অবস্থানের তথ্য দিয়ে খুনিদের সহযোগিতা করেছে। মূল আসামি সাজ্জাদকে গ্রেপ্তারে আমরা চেষ্টা চালাচ্ছি।
এর আগে, গত ২৫ অক্টোবর নগরের পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এবং হাটহাজারী-রাউজান উপজেলায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত মো. হেলাল ও ইলিয়াছ হোসেন অপু নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। হেলাল হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার ৫ নম্বর এজাহারনামীয় আসামি।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণ সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ছিলেন স্থানীয় ইট ও বালু ব্যবসায়ী তাহসীন। এ সময় কালো একটি মাইক্রোবাসে দলবল নিয়ে গিয়ে তার ওপর কয়েক রাউন্ড গুলি চালায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতি। এতে ঘটনাস্থলে তাহসীনের মৃত্যু হয়।
এ ঘটনায় সাজ্জাদসহ পাঁচজনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. মুছা। তাহসীন চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রি বাড়ির মো. মুসার ছেলে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited