শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৩:৩৩ পিএম, ২০২৪-১০-২২
চট্টগ্রামের ফটিকছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে ফটিকছড়ির সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিসহ ৪০ জনকে সুনির্দিষ্ট করে -৪০০-৫৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন কুরবান আলী (২৪) নামে এক ছাত্র। ২১ অক্টোবর রাতে ফটিকছড়ি থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নং ১৬ তাং ২১-১০-২০২৪। এ মামলায় অন্যান্যের মধ্যে, ফটিকছড়ির সাবেক দুই উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী ও হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর যুবলীগের সভাপতি মোঃ হাসান, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপুসহ ৪০ জনকে এজাহারনামীয় আসামী করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ বলেন, গত ৪ আগস্ট নাজিরহাট ঝংকার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলা করেছে তাদেরকে আসামীরা করে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৪০ জনকে সুনির্দিষ্ট আসামি করা হয়। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited