শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ১০:২৭ পিএম, ২০২৪-১০-২১
প্রফেসর মাওলানা মো: শামসুল আলম রবিবার(২০ অক্টোবর ) রাত ১০টায় চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ চন্দনপুরা তাঁর ছোটো কন্যার বাসভবনে পরিবারের সান্নিধ্যে শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি –রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র,আত্মীয়-স্বজন এবং অসংখ্য বরেণ্য ছাত্র, ভক্ত অনুরাগী রেখে গেছেন। তাঁর জেষ্ঠ্য পুত্র আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তাঁর কনিষ্ঠপুত্র তাজওয়ার চট্টগ্রামের আলোচিত পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রাম-এ কর্মরত রয়েছেন। উল্লেখ্য তিনি বিগত ৫ই ফ্রেব্রুয়ারী ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। সোমবার(২১ অক্টোবর) সকাল ৭টায় দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের ১ম জানাজা এবং বেলা ১:৩০টায় নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজার নামাজ সম্পন্ন হয় ।পরে তাঁকে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে সমাধিত করা হয়। তাঁর জৈষ্ঠ ভ্রাতা হাফেজ মাওলানা আবুল কাশেম বলেন, আমি আমার ভাইকে জীবদ্দশায় কোনো গুনাহ করতে দেখিনি। আল্লাহ যদি নবী(সা:)র সিলসিলা জারি রাখতেন তাহলে আমার ভাইকে নবী বানাতেন। মরহুমের জানাজায় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, দারুল উলুম কামিল মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষক এবং সরকারি - বেসরকারি বিভিন্ন ব্যাক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। দারুল উলুম কামিল (অনার্স, মাস্টার্স) মাদরাসার প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। এদিকে তাজওয়ারের পিতার মৃত্যুতে প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান চৌধুরী দৈনিক আমাদের চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited