শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:১৮ পিএম, ২০২৪-১০-২১
গাজী যুবায়ের, রাউজান :
চট্টগ্রামের রাউজানে মসজিদের থালা ভেঙে মুয়াজ্জিনের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২১ অক্টোবর (সোমবার) ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকবুল মুন্সির বাড়ীর মসজিদের সিড়ি ঘর হতে এই মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় সোমবার বিকালে ভুক্তভোগী মুয়াজ্জিন মুহাম্মদ হাবিব উল্লাহ মিছবাহ (২৭) রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে উল্লেখ করেন, গত ২০ অক্টোবর (রবিবার) রাতে এশার নামাজ আদায় করে মসজিদের সিড়ি ঘরে তার মালিকানাধীন মোটরসাইকেল (ডিসকোভার-১২৫) রেখে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের আজানের জন্য উঠে দেখেন মসজিদের সিঁড়ি ঘরের থালা ভেঙে তার মোটরসাইকেলটি নেই। চুরি হয়ে গেছে। গাড়িটির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। ইদানীং রাউজানে বিভিন্নস্থানে ঘরের থালা ভেঙে বা মার্কেটের সামনে পার্কিংরত অবস্থায় বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ৫ আগস্টের পর হতে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক গতি ফিরে না আসায় এই ধরনের চুরির গেল বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন অনেকই।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited