চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণকারী ২ সহোদর গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি :    |    ১২:২৪ পিএম, ২০২৪-১০-২০

পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণকারী ২ সহোদর গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও বিএনপি নেতা ওপর হামলার ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।  শনিবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটকরা হলেন- উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের মৃত নুরুল আবসারের ছেলে মুসলিম জামান সবুজ (৩০) ও তার ছোট ভাই আক্তারুজ্জামান শাকিল (২৪) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম পৃথক অভিযান চালিয়ে এ দুই সহোদরকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আক্তারুজ্জামান শাকিল গত ৪ আগষ্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সঙ্গে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। তখন ভিডিও ফুটেজে শাকিলকে শনাক্ত করে পুলিশ। তার বড় ভাই মুসলিম জামান সবুজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের গাড়ি বহরে হামলা-ভাঙচুর করার অভিযোগের মামলার আসামি। এছাড়া তারা এলাকায় মাদককারবারিসহ নানা অপরাধ কর্মাকাণ্ডের সাথে সম্পৃক্ত। শনিবার রাতে তাদের আটক করে থানা হাজতে রাখা হয়েছে। দুই সহোদরকে গত ৪ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও বিএনপি-জামায়াত ইসলামীর দায়ের করা পৃথক তিনটি মামলায় আসামি করা হচ্ছে। আগামী রোববার (২০ অক্টোবর) তাদের পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।  স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর সাবেক এপিএস এজাজের সেকেন্ড ইন কমান্ড মুসলিম জামান সবুজ। তিনি এজাজের ইয়াবা ব্যবসা দেখাশোনা ও সরবরাহ করতেন। তার ছোট ভাই শাকিল আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সেকেন্ড ইন কমান্ড। তারা দুই ভাই এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করতেন। ভয়ে তটস্থ থাকতেন সবাই।  পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সবুজ ও শাকিল নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল গুলি, বিএনপির অফিস, ভাঙচুর ও জামায়াত নেতাকে হত্যাচেষ্টা মামলাসহ তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আগামী রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর