চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে আবারো চালু হলো ঐতিহ্যবাহী পাঠাগার "তাওহীদ"

মীর মামুন (সীতাকুণ্ড) :    |    ০৮:০৭ পিএম, ২০২৪-১০-১৯

সীতাকুণ্ডে আবারো চালু হলো ঐতিহ্যবাহী পাঠাগার

সীতাকুণ্ড পৌরসভার ১ নং ওয়ার্ডের নুনাছড়ায় নতুন আঙ্গিকে আবারও চালু হলো ঐতিহ্যবাহী "তাওহীদ পাঠাগার।" সর্বপ্রথম ১৯৯৩ সালে কয়েকজন এলাকাবাসী ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে তাওহীদ নামের এই পাঠাগারটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি, নিরক্ষরদের অক্ষর জ্ঞান (গণশিক্ষা), গরিব অসহায় মেয়েদের বিয়ে দেওয়া, বিভিন্ন দুস্থ অসহায়দের চিকিৎসা সেবা, চোর-ডাকাতের উপদ্রব থেকে এলাকা রক্ষা করা, পারস্পরিক যে কোন দ্বন্দ্বের সামাজিক সমাধানসহ নানা ধরনের সেবামূলক কার্যক্রম করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

 প্রতিষ্ঠাকালীন সংগঠনের সভাপতি ছিলেন সীতাকুন্ড কলেজ রোড পাক্কা ঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল মোস্তফা। প্রতিষ্ঠার পর থেকে তিনি ২০০৩ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। অপরদিকে ১৯৯৩-১৯৯৫ সাল পর্যন্ত দুই বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী আকবর। দ্বিতীয় দফায় গঠিত কমিটিতে ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত দুই বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আশরাফ উদ্দিন জুয়েল। তৃতীয় দফায় গঠিত কমিটিতে আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী আকবর। ২০০৩ সালের পর নানা প্রতিবন্ধকতায় সংগঠনের কার্যক্রম স্থগিত থাকে। 

গত ১২ অক্টোবর ২০২৪ সংগঠনের আগের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী সংগঠনের কার্যক্রম আবার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। একই দিন আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে আরিফ চৌধুরীকে সভাপতি এবং আনসার উদ্দিন শাহীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর বলেন, "১৯৯৩ ইংরেজি সালে মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ আলা উদদীন, মোহাম্মদ জামশেদুল আলমসহ কয়েকজন পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করি। পরবর্তীতে নানা কারণে ২০০৩ সালের পর আমরা কার্যক্রম স্থগিত রাখি। "
পাঠাগারের নবনির্বাচিত সভাপতি আরিফ চৌধুরী বলেন, "পাঠাগারের সভাপতি নির্বাচিত করায় সংগঠনটির প্রিয় অগ্রজদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বড় ভাইদের সহায়তায় সংগঠনটিকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ।"

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর