চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালী থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ মায়ের

স্টাফ রিপোর্টার :    |    ০৩:১২ পিএম, ২০২৪-১০-১৯

বোয়ালখালী থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ মায়ের

চট্টগ্রামে বোয়ালখালীতে মাকে মারধরের অভিযোগ উঠেছে মাদকাসক্ত মো. কাউছার (৩৫) নামের এক ছেলের বিরুদ্ধে। ১৭ অক্টোবর (বৃহষ্পতিবার) রাত ১২ টার দিকে উপজেলার  ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের  ৭ নম্বর ওয়ার্ড হাজী গুরা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় আজ (১৮ অক্টোবর) শুক্রবার সকালে কাউছারের মা পারভীন আকতার বোয়ালখালী থানায় ছেলেসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্তরা হলো, পারভীন আকতারের ছেলে মো. কাউছার (৩৫), পুত্রবধূ শারমিন আকতার (২৬), মৃত বাচা মিয়ার ছেলে মো. জসিম উদ্দীন (৫০) ও মৃত মো. মোস্তাকের মেয়ে নুর নাহার বেগম (৩৫)। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউছারসহ চারজন মাদক ব্যবসায় জড়িত। কাউছার তার মাকে শারীরিক ও মানষিক অত্যাচার করতে থাকে প্রতিনিয়ত। এতে সহযোগিতা করেন কাউছারের স্ত্রী শারমিন আকতার। এসব বিষয়ে স্থানীয় চেয়ারম্যান বেশ কয়েকবার সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান করলে ও কয়েকদিন শান্ত থাকে। পরে আবারো মারধরসহ অত্যাচার করতে থাকে তার মাকে। সে মায়ের কোন ভরণ পোষণ বহন না করায় পারভীন আকতার তার ছোট ছেলে বাবু হাসান ফয়েজের সাথে থাকে। আরো জানা যায়, (১৭ অক্টোরব) বৃহষ্পতিবার রাত ১২ টার দিকে পারিবারিক বিরোধ নিয়ে বাদী পারভীন আকতারের সাথে কাউছারসহ তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা পারভীন আকতারকে মারতে থাকে। এ সময় ছোট ছেলে ফয়েজ ও বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস সাখী তাদের মাকে বাঁচাতে গেলে তারাও আহত হয়। আহত অবস্থায় তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী পারভীন আকতার।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি)  গোলাম সরোয়ার বলেন, মাকে মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর