চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফের রাঙামাটিতে পৌনে এক কোটি টাকার সিগারেট আটক

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৩:০৫ পিএম, ২০২৪-১০-১৯

ফের রাঙামাটিতে পৌনে এক কোটি টাকার সিগারেট আটক

আলমগীর মানিক,রাঙামাটি
গণমাধ্যমে একাধিক খবর প্রকাশের পর এবার নতুন রুট ব্যবহার করে পাহাড় থেকে পাচারের সময় পৌনে এক কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাঙামাটির ঘাগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাদা পিকআপ গাড়িতে করে পাচারের সময় চোরাইপথে আনা শুল্কবিহীন এসকল সিগারেট আটক করে সেনাবাহিনীর সদস্যরা। জব্দকৃত সিগারেটগুলো বিজিবি রাঙামাটি সেক্টরের নিকট হস্তান্তর করা হয়েছে। রাঙামাটি বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত সিগারেটগুলো তালিকা তৈরিকরে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে মামলার প্রক্রিয়া চলছে।
নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, রাঙামাটি হয়ে ভারত থেকে অবৈধভাবে শুল্কবিহীন সিগারেট চট্টগ্রাম নিয়ে যাবে একটি চক্র। এমন তথ্য পাওয়ার পরপরই নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ায় একটি সাদা রংয়ের পিকআপে সিগারেট ভর্তি করা হচ্ছে এমন সুনির্দিষ্ট্য তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি চৌকস টিম। ঘটনাস্থল থেকে সাদা রংয়ের পিকআপ (যাহার নাম্বার-চট্টমেট্টো-ন-১২-০১৮৯) এর মধ্যে বিদেশী অরিস ৩৮৫০ মিনি কার্টুন ও মন্ড সিগারেট ৩৩৯৫০ মিনি কার্টুন সিগারেট পায় অভিযানকারিরা। এসকল সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ ৬০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট্য সূত্র জানিয়েছে।
নিরাপত্তাবাহিনীর একটি সূত্র ও স্থানীয় সংশ্লিষ্ট্যদের সাথে আলাপ করলে নাম প্রকাশ না শর্তে তারা জানায়, বৃহস্পতিবার আটককৃত সিগারেটগুলোর মূল মালিক সুমিত্র চাকমা নামের এক ব্যক্তি। পরেশ চাকমা, পুলক্ক চাকমা ওরফে বিকাশ, বিশ্বজিৎ চাকমা, অমর চাকমা, রুপম চাকমা (সিকো), জুয়েল চাকমা, কালামন চাকমা, ত্রিরাজা চাকমা নামের এসকল ব্যক্তি এই সিগারেট ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত। জুরাছড়ি উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে এসকল সিগারেট অবৈধভাবে রাঙামাটিতে নিয়ে আসে। এগুলো আনার সময় এবং রাঙামাটি থেকে পাচারে বিভিন্ন মাধ্যমকে ম্যানেজ করার দায়িত্ব পালন করে রাজু বড়–য়া নামের এক ব্যক্তি।
তিনি সিগারেট পাচারকারিদের কাছ থেকে সকলকে ম্যানেজের নামে বিপুল অংকের টাকা নিয়ে বর্তমানে গায়ে লালকাপড় পড়ে ভিক্ষুর সাজ নিয়েছে। অপরদিকে, এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করে মঈনউদ্দিন নামের এক ব্যক্তি। তার বাড়ি রাঙামাটিতে হলেও তিনি প্রায় সময় চট্টগ্রাম অবস্থান করেন। চট্টগ্রামের কামরুল, মোর্শেদসহ আরো কয়েকজন বড় বড় চোরাকারিদের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে তাদের মাধ্যমে এসক সিগারেট সংগ্রহ করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন চালিয়ে যাচ্ছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় সাম্প্রতিক সময়ে অবৈধ সিগারেটের মজুদ করেছে একটি চক্র। সম্প্রতি এই চক্রের একটি বিশাল চালান প্রায়ে দেড় কোটি টাকা মূল্যের সিগারেট মানিকছড়ি চেকপোষ্টের কর্তব্যরত যৌথবাহিনীর সদস্যরা আটকে দিয়েছে। মৌসুমী ফল জাম্বুরার গাড়িতে করে এই এতোবিপুল পরিমাণ সিগারেট চট্টগ্রামে পাচার করতে গিয়েছিলো পাচারকারিরা। এই ঘটনায় উক্ত জাম্বুরার ট্রাকের ড্রাইভার ও হেলপারও সেসময় আটক হয়েছিলো।
প্রসঙ্গত: সম্প্রতি রাঙামাটির কাপ্তাই হ্রদ দিয়ে জুরাছড়ি ও বরকলের সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ সিগারেটে চালান নিয়ে আসে চোরাচালানি সিন্ডিকেট চক্র। বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি’র নজরদারি বৃদ্ধিতে গত তিন মাসে আনুমানিক প্রায় ৭ কোটি টাকার অবৈধ সিগারেট শুধু রাঙামাটিতে আটক করেছে। অবৈধ চোরাচালান সিন্ডিকেটের দৌরাত্ম কমাতে এবং ক্ষতিকর সিগারেট ব্যবসা বন্ধে সংশ্লিষ্ট্য প্রশাসনের আরো নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর