চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নারী পাচারের ঘটনা নিয়ে 'পূজা চেরির' নতুন ছবি

বিনোদন ডেস্ক :    |    ০২:৩৫ পিএম, ২০২২-০৮-৩১

নারী পাচারের ঘটনা নিয়ে 'পূজা চেরির' নতুন ছবি

বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা লোকের ছবি দিচ্ছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। দিচ্ছিলেন নতুন হেয়ারস্টাইলের ছবিও। অনুসারীরা ভাবছিলেন শাকিব খানের সঙ্গে তার আগামী ছবি 'মায়া' এর  জন্য হয়তো লুক ঠিক করছেন পূজা।

এরপরই হুট করে ব্যাংককে উড়াল দিলেন এই নায়িকা। ফলে ভাবনা অন্যদিকে মোড় নেয়। কেউ ভাবছিলেন 'মায়া'র শুটিং শুরুর আগে হয়তো অবসর যাপন করতেই পূজার ব্যাংকক সফর। কিন্তু না। পূজার সঙ্গে যোগাযোগ করে পাওয়া গেল নতুন খবর। নতুন ছবির শুটিং করতেই ব্যাংককে যাওয়া তার। ছবির নাম 'পরী।' পরিচালনা করেছেন মাহমুদুর রহমান নামে এক নির্মাতা। ছবিটিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করছেন নাটকের অভিনেতা জোভান আহমেদ। নারী পাচারের ঘটনা নিয়ে  ছবিটির গল্প। এতে মূখ্য চরিত্রেই থাকছেন পূজা চেরি।

ছবিটিতে পূজাকে একজন বার ড্যান্সারের ভূমিকায় দেখা যাবে। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকেন। ব্যাংকক থেকে হোয়াটস্যআপে পূজা চেরি বলেন,'পরী ছবির শুটিং করতেই ব্যাংককে আসা। এখানে টানা শুটিং হবে ছবিটির।  ভিন্ন রকম একটি গল্প।ব্যাংককের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হচ্ছে।'  শুধু  ব্যাংককে নয় দেশেও ছবিটির শুটিং হবে বলে জানালেন পূজা।পূজা অভিনীত সর্বশেষ ছবি 'নাকফুল'। আর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সাইকো'। এদিকে পূজা অভিনীত 'হৃদিতা' রয়েছে মুক্তির অপেক্ষায়।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর