শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:৪৭ পিএম, ২০২৬-০৯-০৯
রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে লাগা এ আগুনে রেস্টুরেন্টের সিলিং, রান্নাঘরসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এসি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রুস্টপ রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় রাঙামাটি ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের উপরের সিলিং ও বিভিন্ন অংশের পাশাপাশি রান্নাঘরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এছাড়া রেস্টুরেন্টের এসি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
কসমস আবাসিক হোটেল ও রুস্টপ রেস্টুরেন্টের মালিক এ.কে.এম. সালাহউদ্দীন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মফিজুর রহমান বলেন, “ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের নির্দিষ্ট সূত্রপাত এখনো জানা যায়নি।”
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আবাসিক হোটেল পরিচালিত হয়। হোটেলটিতে মোট ২৯টি কক্ষ রয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে অবস্থানরত কোনো অতিথি বা কর্মচারী হতাহত হননি।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited