শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১০ পিএম, ২০২৬-০৯-০৯
কে এম আলী হাসান
বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা গুনতে হচ্ছে পর্যটকসহ চিকিৎসাসেবার জন্য আবেদন করা ভিসা প্রত্যাশীদের। একটি দুষ্কৃতকারী সিন্ডিকেট ভিসা কার্যক্রম হ্যাকারদের মাধ্যমে দখলে নিয়েছে। এতে ভিসা প্রত্যাশীরা মোটা অংকের ফি দিয়ে আবেদন স্লট ক্রয় করতে বাধ্য হচ্ছেন।
বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক ভিসা এবং মেডিকেল চিকিৎসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা পেতে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, পূর্বে যেভাবে ইন্ডিয়ান ভিসা ফি বাবদ মাত্র ১৫০০ টাকার মধ্যে আবেদন করা যেত, কিন্তু বর্তমানে আবেদন করতে গেলে পূর্বের ফি থেকে তিনগুণ বেশি ফি দিয়ে আবেদন করতে হচ্ছে, এরপরও কাজ হচ্ছে না।
ভ্রমণপিপাসুদের জন্য কঠিন হয়ে পড়েছে। ইন্ডিয়ান ভিসার আবেদন করার জন্য সার্ভারে সহজে প্রবেশ করা যাচ্ছে না। এতে বাংলাদেশি জনগণ ব্যাপক দুর্ভোগের শিকার ও নানান ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। এই বিষয় ভারতীয় দূতাবাসের তড়িৎ পদক্ষেপ নেওয়া উচিত।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে এই বিষয়ে তদারকি করা খুবই জরুরি বলে অভিজ্ঞ মহল মনে করেন। তাছাড়া অনেক কষ্ট করে ভিসা পাওয়া যাচ্ছে।
এখন কথা হচ্ছে, সব ধরনের ইন্ডিয়ান ভিসা যাতে সহজে পাওয়া যায়, তাহলে হ্যাকারদের থেকে বেরিয়ে এসে সহজে যাতে সবাই পূর্বের ন্যায় আবেদন করতে পারে, তার জরুরি ব্যবস্থা করা উচিত। সব হ্যাকারদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। তাই সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited