চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মোৎসব উদযাপন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:৪১ পিএম, ২০২৬-০৯-০৫

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মোৎসব উদযাপন

চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মোৎসব উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ৪ সেপ্টম্বর (শুক্রবার) সকালে ফটিকছড়ি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে সেবাখোলা আশ্রমে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। এ সময় ধর্মীয় নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা ও  ফটিকছড়ি  উত্তর উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সনাতনী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, প্রধান উপদেষ্টা মিহির চক্রবর্তী, রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অ্যাডভোকেট মিহির কান্তি দে, অধ্যাপক দয়াল রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল ও অ্যাডভোকেট জনি কান্তি দে-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজিত চক্রবর্তী, ডাক্তার প্রতাপ রায়, মিন্টু চন্দ্রনাথ, সুজন মজুমদার, রাজিব ভৌনিক, মানস চক্রবর্তী, অজিত দে, সুজন, উজ্জ্বল নাথ, রুপন ভৌমিকসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সন্তোষ কুমার শীল।
বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ আয়োজনে ফটিকছড়ি উপজেলা ও উত্তর ফটিকছড়ির বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর