চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি :    |    ০৭:৫৬ পিএম, ২০২৬-০৭-২৫

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

নেজাম উদ্দিন রানা,রাউজান :

খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ্চা নিয়ে। পরিষদের বারান্দায় ছুটোছুটি করছেন একঝাঁক বেওয়ারিশ কুকুর। তা দেখেই ভয়ে সেবাগৃহিতা নারী-পুরুষের পাশাপাশি কুকুরের ভয়ে আঁতকে উঠছেন ছোট শিশুরা। সরকারি দপ্তরে বেওয়ারিশ কুকুরের এমন অবাধ বিচরণের দৃশ্যটি দেখা গেছে  চট্টগ্রামের রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদে। কুকুর আতংকে সেবাগ্রহীতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়লে তা যেন নজরে পড়েনি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরীসহ অন্যান্য কর্মচারী ও গ্রাম পুলিশদের। সবাই যেন যে যার মতো ব্যস্ত।
খোলার দিনে ইউনিয়ন পরিষদের মতো সরকারি দপ্তরে দলবদ্ধ কুকুর