শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৮ পিএম, ২০২৬-০৭-২৩
বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার জানতে চাইছেন—কত ওজন, কত দাম? চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে এমন কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ বৃহস্পতিবার সকালে মাছটি নিয়ে আসেন বাজারের মাছ বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন।
আজ বিকেলে বাজারে গিয়ে পাওয়া গেল তাঁকে। আনোয়ার হোসেন জানান, মাছটি সুন্দরবন উপকূলসংলগ্ন সাগরে একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকে সংগ্রহ করে চট্টগ্রামে আনা হয়েছে। ২০১৯ সালের পর এত বড় কোরাল আর পাননি। চার থেকে পাঁচ বছর পর আবার এমন একটি মাছ বাজারে তুলতে পেরেছেন। আগ্রহী ক্রেতাদের আগাম বুকিং দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বড় আকৃতির কোরাল খুব কমই বাজারে আসে। তাই ১৫৫ কেজি ওজনের এ মাছ দেখতে বাজারে ভিড় করছেন অনেকেই। মাছটি শনিবার সন্ধ্যায় কেটে বিক্রি করা হবে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। প্রতি কেজির দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। সে হিসাবে ১৫৫ কেজির পুরো মাছটির দাম দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। জেলা মৎস্য দপ্তর জানায়, মাছটির শরীর চ্যাপ্টা ও তুলনামূলক গোলাকার। পিঠের ও পেছনের পাখনা লেজের দিকে অনেকটা বিস্তৃত হওয়ায় দূর থেকে এটিকে তিনটি লেজযুক্ত মাছ মনে হয়। মাথা ও মুখ তুলনামূলক ছোট, আর গায়ে বাদামি রঙের ছোপ রয়েছে। এসব বৈশিষ্ট্য কই-কোরালের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে নিশ্চিত না হয়ে বৈজ্ঞানিক নাম বলা যাবে না। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, ‘কোরাল বাংলাদেশের সামুদ্রিক মাছের মধ্যে অন্যতম মূল্যবান প্রজাতি। কোরালের অনেক জাত রয়েছে। ছবি দেখে মনে হয়েছে এটি কোরাল শ্রেণির মাছ। অনেকে একে কই-কোরালও বলেন। সুন্দরবন এলাকায় ধরা পড়েছে বলে শুনেছি। এখন মাছটি চট্টগ্রামের বাজারে এসেছে।’
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited