চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

রাজধানীতে এটি তার ৬ষ্ঠ সম্মাননা

আমাদের ডেস্ক :    |    ১০:৪৬ পিএম, ২০২৬-০৭-২১

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান করেছে সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদ। গত ১৯ জুলাই রবিবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ বাংলা একাডেমিতে "আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা" শীর্ষক এই আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো-কে মর্যাদাপূর্ণ "নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড ২০২৬" প্রদান করা হয়।

সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম শফিক উদ্দিন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, বিএনএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান এবং 'ইউথ ফোরাম বাংলাদেশ'-এর চেয়ারম্যান রোটারিয়ান এ