শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ১০:৪৪ পিএম, ২০২৬-০৭-১৮
চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে এক গৃহস্থের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলম বাড়িতে এই গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নাঈম উদ্দিন শনিবার রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি বড় গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া গাভীর আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং বাছুরটির মূল্য প্রায় ২০ হাজার টাকা। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। চোর শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আ...বিস্তারিত