চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়ির বন্যাকবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ১০:৪৩ পিএম, ২০২৬-০৭-১৮

ফটিকছড়ির বন্যাকবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক দায়িত্ববোধ থেকে গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে গত ১৭ ও ১৮ জুলাই টানা দুই দিনব্যাপী উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এই কর্মসূচির আওতায় ফটিকছড়ি উপজেলার পূর্ব ভুজপুর, সুন্দরপুর ও ভক্তপুর ইউনিয়নের ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।

ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর সদস্যরা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে থাকা তাদের দায়িত্বের অংশ। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বন্যাদুর্গত এলাকাবাসী। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত ত্রাণ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর