চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সড়ক নয়, যেন আস্ত একটা ডোবা 

রাউজান প্রতিনিধি :    |    ০৭:২৬ পিএম, ২০২৬-০৭-১৪

সড়ক নয়, যেন আস্ত একটা ডোবা 

নেজাম উদ্দিন রানা, রাউজান  :
চট্টগ্রামের রাউজানে উপজেলার অভ্যন্তরীন যোগাযোগ ব্যাবস্থায় অতি গুরুত্বপূর্ণ রাউজান-নোয়াপাড়া সড়ক (সেকশন-১) নিয়ে দুর্ভোগের শেষ নেই এই সড়ক দিয়ে চলাচলরত হাজার-হাজার যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কপথের অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে উপজেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের সূর্যসেন গেইট থেকে শুরু করে নোয়াপাড়া পথেরহাট পর্যন্ত দীর্ঘ সড়কটির কিছু অংশ পানির তীব্র স্রোতে তলিয়ে যাওয়ায় যাত্রী ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে। 

সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার ছিটিয়াপাড়া, মধ্যম বিনাজুরী, কাগতিয়া, রুপচাঁন্দনগর, মগদাই, বদুমুন্সিপাড়া, কর্তারদীঘির পার হতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সংযোগস্থল পর্যন্ত সড়কে ছোট-বড় অসংখ্য গর্তে জমে আছে ময়লা কাদাযুক্ত বৃষ্টির পানি। এই সড়কে চলাচলরত ছোট, মাঝারি ও ভারী যানবাহন অনেক সময় সড়কেই বিকল হলে সৃষ্টি করে তীব্র যানজট। 

সড়ক ও জনপথ বিভাগের অধিনস্থ এই সড়কে দরপত্রের মাধ্যমে  সম্প্রতি উন্নয়ন ও সংস্কার কাজ শুরু করেছে সেলিম এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যেই বিনাজুরী, ছিটিয়াপাড়া, সূর্যসেন গেইট অংশে কাজের অগ্রগতি চোখে পড়লেও দীর্ঘ দিনের দুর্ভোগ কবলিত অংশে কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি মৌসুমের শুরুতে উন্নয়ন কাজ শুরু হলেও কাজের ধীরগতির কারণে সড়কের পথচারী ও যাত্রী সাধারণের ভোগান্তি চরমে ওঠেছে। বিশেষ করে প্রায় ১৭ কোটি টাকার চলমান  উন্নয়ন ও সংস্কার কাজে সবচেয়ে যে স্থানগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত সেগুলোতে কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
 
গত কয়েকদিন পূর্বে পানি প্রবাহের কারণে পশ্চিম গুজরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমিদার পাড়া মসজিদ পাশ্ববর্তী সড়কের কিছু অংশ পানির স্রোতে তলিয়ে গেলে অধ্যাবদি বন্ধ আছে যানবাহন চলাচল। এতে চরম বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন সরকারি-বেসরকারি চাকুরিজীবী থেকে শুরু করে কয়েক হাজার শিক্ষার্থী, ব্যাবসায়ীসহ অসংখ্য যাত্রী চলাচল করে।
এই সড়কের পাশ্ববর্তী সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়, ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিনাজুরী নবীণ উচ্চ বিদ্যালয়, হরিপদ স্মরণী প্রাথমিক বিদ্যালয়,
কাগতিয়া এশাতুল উলুম কমিল মাদরাসা, কাগতিয়া এ কে সি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়, গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়, শ্যামাচরণ প্রাথমিক বিদ্যালয়, মুনিয়া দারুসচ্ছুন্নাহ মাদরাসা, পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল ও নূরানী মাদ্রাসা রয়েছে।  এ সকল প্রতিষ্ঠানে অধ্যায়নরত হাজার হাজার শিক্ষার্থী রাউজান-নোয়াপাড়া সড়কপথ হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। এছাড়া কাগতিয়া বাজার, মগদাই বাজার ও রামচন্দ্র বাজারে সাপ্তাহিক হাট ছাড়াও দৈনন্দিন প্রয়োজনে অসংখ্য মানুষের উপস্থিতি থাকে। পৌর এলাকার ছিটিয়াপাড়া, বিনাজুরী ইউনিয়ন, পশ্চিম গুজরা ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদরে কিংবা কাপ্তাই সড়কে যাতায়াতের জন্য এই সড়কটির উপর নির্ভরশীল।
শিক্ষক চন্দন খাস্তগীর জানান, প্রতিদিন নগর থেকে কর্মস্থলে আসতে সড়কের বেহাল দশার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোহাম্মদ হোসেন জানান, অনেক সময় যাত্রী নিয়ে পথিমধ্যেই সিএনজি অটোরিকশা বিকল হয়ে পড়ে। কাদাসিক্ত পথ হেঁটেই নির্দিষ্ট গন্তব্যে যেতে হয়। এ যেন নরক যন্ত্রনা। গত ১১ জুলাই শনিবার সড়কের  ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম। 
এ সময় তিনি বলেন, জনভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে। 

স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তড়িঘড়ি করে জিওব্যাগ, বালি, ইট এনে আংশিক কিছু সংস্কার করলেও এখনো যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর