শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২২ পিএম, ২০২৬-০৭-১৪
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দীর্ঘদিন ধরে ভয়াবহ যানজট এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বাজার হয়ে ঝংকার মোড় পর্যন্ত প্রতিদিনই ঘণ্টাব্যাপী যানজটে স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। এতে চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তোলা ছবিতে দেখা যায়, যানবাহনের দীর্ঘ সারিতে কার্যত অচল হয়ে পড়েছে সড়কটি। স্থানীয়দের ভাষ্য, এটি কোনো একদিনের ঘটনা নয়; প্রতিদিনই একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের কোথাও প্রায় ২০ ফুট, আবার কোথাও ১৫ ফুট প্রশস্ত হলেও রাস্তার দুই পাশে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহনের কারণে যানজট তীব্র আকার ধারণ করছে।
অন্যদিকে পথচারী ও চালকদের অভিযোগ, বাজার এলাকার ফুটপাত দখল করে ব্যবসায়ীরা উপ-ভাড়াটিয়াদের মাধ্যমে দোকান বসিয়েছেন। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছেন, যা যানজট আরও বাড়িয়ে দিচ্ছে। এ নিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, বাজারে আসা সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করবে কোথায়? প্রতিদিন এমন ভোগান্তি চললেও নাজিরহাট পৌর প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ তাদের। পৌর প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন এমন পরিস্থিতি সৃষ্টি হলেও সংশ্লিষ্টদের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরহাট পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে নাজিরহাটের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। অন্যথায় প্রতিদিনের এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited