শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:০৭ পিএম, ২০২৬-০৭-১৩
ফটিকছড়িতে গাছ কাটার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর দিঘীরপাড় সংলগ্ন আজালার বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল ভুজপুর থানার ৬ নম্বর ওয়ার্ডস্থ আছিয়ার চা বাগান ৩ নম্বর লাইন এলাকার মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জাকিরের ছেলে ওসমান তাদের মালিকানাধীন কয়েকটি গাছ লতিফ নামে এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
পরে ব্যবসায়ী লতিফ গাছ কাটার দায়িত্ব জামালসহ তিনজন শ্রমিককে দেন। সোমবার সকালে জামাল তার সহকর্মী রাঙ্গুনিয়া পৌরসভার কান্দারপাড় এলাকার মৃত বসিরের ছেলে আমানুল (২৩) ও মোহাম্মদ সেলিম (২৬)-কে সঙ্গে নিয়ে গাছ কাটতে যান।
গাছটির পাশেই একটি বৈদ্যুতিক খুঁটি ছিল এবং সেখান থেকে বিদ্যুতের তার ঝুলছিল। কাজের সুবিধার্থে ঝুলন্ত তারটি সরানোর চেষ্টা করলে জামাল বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited