চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

 চন্দনাইশে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান : জরিমানা ও মালামাল জব্দ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ১০:১২ পিএম, ২০২৬-০৭-০৬

 চন্দনাইশে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান : জরিমানা ও মালামাল জব্দ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির দায়ে আইসক্রিম প্রস্তুতকারী এক প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ হাজারী পুকুরপাড় এলাকায় নিউ আনারকলি আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

অভিযানে বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শিবু দাশকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রায় দুই লাখ টাকার মালামাল জব্দ করা হয় সাথে বিশ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, "আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য রংমিশ্রি