শিরোনাম
রিপোর্টার | ০৯:০৩ পিএম, ২০২৬-০৭-০৬
জুবায়ের হোসেন:
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের পক্ষ থেকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম'কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী'কেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রবিবার (০৫ জুন) সকালে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক কর্মচারী দলের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় চট্টগ্রাম ওয়াসার ২৪২ জন কর্মকর্তা ও কর্মচারীকে দীর্ঘ কয়েক বছর পর পদোন্নতি দেওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য মূল্যায়ন হওয়ায় কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।
শ্রমিক কর্মচারী দলের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো কর্মকর্তা বা কর্মচারীর পেশাগত যোগ্যতা ও কর্মদক্ষতাকে অবমূল্যায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নের ধারা অব্যাহত রাখবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মানিক, সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মোহাম্মদ খোকন, ফরহাদ হোসেন, গোলাম মোহাম্মদ গাজী, কামাল আবছারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited