শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৮:৩৫ পিএম, ২০২৬-০৭-০৫
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বান্দরবানে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের নগদ অর্থ বিতরণ এবংসামাজিক কল্যাণে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৪ সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এসব অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মানবিক সহায়তা হিসেবে চাল তুলে দেওয়া হয়।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited