চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৭ পিএম, ২০২৬-০৭-০৫

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। সরকার গঠনের মাত্র পাঁচ মাস হয়েছে।
তাই বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

শনিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উত্তর সরাইপাড়া কাজীর দীঘি পাড়ে হাজী আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উন্নয়নের গতি আরও দৃশ্যমান হবে ধাপে ধাপে। তবে মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম এখনই চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এজন্য পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদের সভাপতিত্বে ও সাবেক ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম ভুঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নাজিম উদ্দিন, রাজ্জাক খান, হারুন, হারুন পাটোয়ারী, আবদুর রশিদ, মঞ্জুর আলম,  ফজলুল হক মাসুদ, মোমিন চৌধুরী, সোহেল, মো. সাহেদ, মো. রায়হান, দেলোয়ার হোসেন ভোলা সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর