চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫০ পিএম, ২০২৬-০৭-০৪

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান 


বরুন দে বাপ্পী, ফেনী -কুমিল্লা প্রতিনিধি:
 
ফেনীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার এই উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভীর সভাপতিত্বে ও এনটিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয় এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, ফেনী মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, রাজাপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি মীর আহমেদ কাওসার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞা, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খন্দকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলয় শরিফুল ইসলাম অপুসহ ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

সভায় এমপি রফিকুল আলম মজনু তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের ক্ষমতার মেয়াদ তিন মাস হয়েছে। এই তিন মাসেই অনেকগুলো উন্নয়ন হয়েছে। ফেনীবাসীকে বন্যা থেকে রক্ষায় ফেনী কহুয়া মুহুরি বাঁধ নির্মাণে বর্তমান সরকার ১৫৪২ কোটি টাকা বরাদ্দ দেন। ফেনীতে একটি তথ্য কমপ্লেক্স স্থাপনে ভূমি অধিগ্রহণ করা হয়েছে । এছাড়াও বন্ধ দোস্ত টেক্সটাইল মিল চালু করা হবে। 

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে সরকার,গণমাধ্যম, প্রশাসন ও সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। অন্যান্য বক্তারা বলেন, ফেনী হচ্ছে আমার আপনার তথা আমাদের সকলের। তাই উন্নত-সমৃদ্ধ ও সুন্দর আলোকিত ফেনী গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে এনটিভির সাবেক ফেনী জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত ওছমান হারুন মাহমুদ দুলালের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর