চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আলীকদমে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৫০ পিএম, ২০২৬-০৭-০৪

আলীকদমে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের আলীকদম উপজেলার ছাবের মিয়া পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়াই মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে আব্দুর রহমান (৩৫) পিতা: মো. সিদ্দিককে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাদের সতর্ক করা হয়।

অভিযানে আলীকদম থানার এএসআই মো. মাহফুজ আলম খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জা