শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৩ পিএম, ২০২৬-০৭-০৩
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে অয়েল ট্যাংকার যোগে চোরাই ডিজেল ক্রয় বিক্রয় চক্রের ৬ জনকে অয়েল ট্যাংকারসহ ১২ হাজার সাত লিটার চোরাই ডিজেলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম বন্দরের ৬নং ভেসেল পয়েন্ট জেটি শহরকূল বরাবর কর্ণফুলী নদীতে ওটি থেকে আটক করা হয়।
নৌ পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ সরকারী স্পীডবোট নিয়ে চট্টগ্রামের বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দরের ৬নং ভেসেল পয়েন্ট জেটি শহরকূল বরাবর কর্ণফুলী নদীতে ওটি ইশরাত নামক অয়েল ট্যাংকারে অভিযান পরিচালনা করে ১২ হাজার সাত লিটার ডিজেল উদ্ধার করেছে।
আটককৃত হলেন আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ইশাদ (২২) মোঃ আব্দুল হালিম (৩৫) মোঃ নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০), মোঃ নুরুল আমিন (৫০) দের হেফাজত হতে ১টি অয়েল ট্য