চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

চুয়েটের আলো হয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো - প্রতিমন্ত্রী মীর হেলাল

রাউজান প্রতিনিধি :    |    ০৭:৪১ পিএম, ২০২৬-০৭-০২

চুয়েটের আলো হয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো - প্রতিমন্ত্রী মীর হেলাল

নেজাম উদ্দিন রানা, রাউজান :
ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চুয়েট এমন একটি প্রতিষ্ঠান যেখানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বড় বড় প্রতিষ্ঠানে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আমি আশা করি শিক্ষার্থীরা চুয়েট থেকে পাস করে বাংলাদেশকে এবং বিশ্বকে আলোকিত করবে। নবীন শিক্ষার্থীরা চুয়েটের আলো হয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। শিক্ষার্থীদের মাঝ থেকে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠুক। আমি মনে করি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে পৃথিবীর মানচিত্রে নিজের কর্মের চিহ্ন রাখতে পারবে।

তিনি আরও বলেন, আমাদের লেখা পড়ার সাথে সাথে নিজেদের সৃজনশীলতাকে বিকশিত করতে হবে। আমরা যদি নিজেকে উদ্ভুদ্ধ করতে চাই, নিজেদের জীবনকে উন্নত করতে চাই তাহলে আমাদের জ্ঞানকে কাজে লাগাতে হবে। প্রত্যেকটি জিনিসকে ঠিকভাবে অনুধাবন করতে হবে।

২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত "২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম"-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ