চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

জনগেণর ওপর ভুতুড়ে বিদ্যুৎ বিল কোনোভাবে কাম্য নয় 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩২ পিএম, ২০২৬-০৭-০২

জনগেণর ওপর ভুতুড়ে বিদ্যুৎ বিল কোনোভাবে কাম্য নয় 

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, জনগণের ওপর কোনোভাবেই ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিল যাতে গ্রাহকদের পরিশোধ করতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি সহায়তা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তাই জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন এগিয়ে নেওয়াই সরকারের প্রধান দায়িত্ব। তিনি দাবি করেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে এসেছে এবং এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টির‌্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন এবং পৌরসভার জিআর (চাল) বিতরণ