চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৮ পিএম, ২০২৬-০৭-০১

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

"ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থানা এলাকায়  স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হলো বায়েজিদ   সাংবাদিক ফোরাম (বিএসএফ)। 

৩০ জুন ২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর  বায়েজিদ বোস্তামীর একটি রেস্তোরাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক করা হয় মোহনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক আলী আহমদ শাহিন এবং সদস্য সচিব করা হয়েছে বার্তা সংস্থা খবর বাংলার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.মুজিব উল্ল্যাহ্ (তুষার)কে। 

অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মাসুদ আলম সাগর, বিজয় টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক মো.মহিউদ্দিন আরিফ, Ctg Tribune'র নির্বাহী সম্পাদক সাংবাদিক আয়াজ আহম্মদ সানি, প্রিয়স্বদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.আব্দুস সবুর ও দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার ফজলুল করিম নাহিদ।

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠনকল্পে প্রধান উপদেষ্টা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক কামাল পারভেজ।
সংগঠনের উপদেষ্টা হিসেবে একুশে টিভির সাবেক সহকারী বার্তা প্রযোজক সাংবাদিক মাজহারুল ইসলাম ও বাংলা টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক সোহেল মাহমুদ এর নাম ঘোষণা করা হয়। 

এতে আরো উপস্থিত ছিলেন,নিউজ ২১ বাংলা টিভির
চট্টগ্রাম ব্যুরো প্রধান মো.রাসেদ, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুহাম্মদ আমির হোসাইন, দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.মাইন উদ্দিন সাগর, বাংলা টিভির ইমন, পাঠককন্ঠের সাংবাদিক মো. হাফিজুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন মানিক,সাংবাদিক মো. কাউসার, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার শান্ত ইসলাম দিপু সহ প্রমুখ। 

সংগঠনের আহ্বায়ক আলী আহমদ শাহিন জানান, মূলধারার গণমাধ্যমে কর্মরত চট্টগ্রাম মহানগরের বৃহত্তম বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠন তৈরি করা হয়েছে। এই সংগঠনে সদস্যদের পেশাগত মানোন্নয়নই মূল লক্ষ্য।

সদস্য সচিব মুজিব উল্ল্যাহ্ তুষার বলেন, পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি সারাদেশ ও চট্টগ্রামের অন্যান্য  সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে বিএসএফ।

আলোচনায় আহ্বায়ক কমিটির নেতারা বলেন, এটি কেবল নামসর্বস্ব কোনো সংগঠন হবে না। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দিতে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। একইসঙ্গে সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকা এবং বৃহত্তর বায়েজিদ বোস্তামীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমে শক্তিশালী ভূমিকা রাখাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।

ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এ ফোরাম। এছাড়া পেশাদার সাংবাদিকদের স্বীকৃতির জন্য প্রেস কাউন্সিলকে আরও জোরদার ভূমিকা রাখারও তাগিদ দেন উপস্থিত নেতারা। 

নবগঠিত কমিটির প্রথম সভায় নতুন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রিটেলেড নিউজ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান :  মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত


মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর