শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:৪৬ পিএম, ২০২৬-০৬-২৯
নেজাম উদ্দিন রানা, রাউজান :
২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূলে আমন উফশী ধানবীজ, গ্রীষ্মকালীন শাক সবজির বীজ, হাইব্রিড মরিচ বীজ, লেবু-বৃক্ষরোপন কর্মসূচীর চারা, রাসায়নিক ও জৈব সার বিরতণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সোমবার রাউজান উপজেলা সদরস্থ কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো: মাসুম কবির।
উপ সহকারী কৃষি অফিসার (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা চিকু কুমার বড়ুয়া, মোঃ ইমরান হোসেন, সৈকত বড়ুয়া, রোকসানা মমতাজসহ উপ সহকারী কৃষি কর্মকতাগণ উপস্থিত ছিলেন। এতে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ২১৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ৮ হাজার ৬০০ কেজি বিএডিসি, ৫ কেজি করে ১০ হাজার ৭৫০ কেজি এস.এম ই, ১০ কেজি করে ২১ হাজার ৫০০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে ২১ হাজার ৫০০ কেজি এমওপি বীজ ও সার বিতরণ করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited