চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার: প্রধান অতিথি সিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার :    |    ১১:৪৯ পিএম, ২০২৬-০৬-২১

মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার: প্রধান অতিথি সিএমপি কমিশনার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ” শীর্ষক এক সেমিনার রবিবার  (২১ জুন)  সকাল ১০ টা ৩০ মিনিটে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এবং জনাব প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জনাব প্রফেসর মোহাম্মদ আলমগীর, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ মানজুরুল ইসলাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়। তিনি তাঁর প্রবন্ধে মাদকাসক্তির বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও পারিবারিক প্রভাব, তরুণ সমাজের করণীয় এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ জনাব আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাদক নিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক প্রতিরোধ। পরিবারই সামাজিক প্রতিরোধের প্রথম ও প্রধান সূতিকাগার। পরিবার থেকে সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ