শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:৪৪ পিএম, ২০২৬-০৬-২১
নেজাম উদ্দিন রানা, রাউজান
বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য দৃষ্টান্তে রূপ দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও আওলাদে রাসূল (দ.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)-এর ওরশ শরীফ উপলক্ষে তারা গৃহহীন পরিবারের হাতে নতুন ঘর তুলে দিয়ে উদযাপন করেছে এই পবিত্র আয়োজন।
রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকায় শুক্রবার সকালে ছিল এমনই এক ব্যতিক্রমী আয়োজন। ধর্মীয় আবহ, হামদ-নাত ও খতমে গাউসিয়ার মধ্য দিয়ে এক গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় একটি সম্পূর্ণ নির্মিত সেমিপাকা ঘর। গাউসিয়া কমিটি বাংলাদেশের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা শাখা, খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া এবং ওমদা মিয়া নূরানী কমপ্লেক্সের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয় এই মানবিক কর্মসূচি।
আয়োজকদের ভাষ্য মতে, আল্লামা তৈয়ব শাহ (রহ.)-এর শিক্ষা ও দর্শনের অন্যতম ভিত্তি ছিল মানবসেবা। তাই তাঁর ওরশকে কেবল আনুষ্ঠানিক ধর্মীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে স্মরণ করার চেষ্টা করা হয়েছে। এর আগে একই কর্মসূচির আওতায় আরও পাঁচটি গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সর্বশেষ এই ঘর হস্তান্তরের মাধ্যমে সেই মানবিক ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে গেল।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সর্তা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গোলাম রহমান। সংগঠনের স্থানীয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম। প্রধান বক্তা ছিলেন শাখার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ জামাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মুহাম্মদ ইউসুফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ তহিদুল আলম, সহসম্পাদক ইমতিয়াজ আকবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক জিয়াউল হায়দার, সহ দাওয়াত খায়ের সম্পাদক হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী এবং সিনিয়র সদস্য মুহাম্মদ হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আল্লামা তৈয়ব শাহ (রহ.)-এর জীবনাদর্শ ছিল আত্মশুদ্ধির পাশাপাশি মানবকল্যাণে আত্মনিয়োগ। তাঁর অনুসারীদের দায়িত্ব হলো সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সেবার সংস্কৃতি বিস্তার করা। তারা আরও বলেন, ধর্মীয় চেতনা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদতের অন্যতম অনুষঙ্গ।
রাউজানের এই উদ্যোগ তাই কেবল একটি ওরশ উদযাপনের ঘটনা নয়; বরং এটি ধর্মীয় মূল্যবোধকে মানবসেবার বাস্তব কর্মসূচিতে রূপান্তরের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited