শিরোনাম
রিপোর্টার | ০৭:২০ পিএম, ২০২৬-০৬-২০
জোবায়ের হোসেন :
চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ সংকটের অজুহাতে আবারও বাড়তে শুরু করেছে চিনির দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি মণ (৩৭.৩২ কেজি) চিনির দাম বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা।
বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, প্রকৃতপক্ষে বাজারে চিনির কোনো সংকট নেই। কিছু মিল মালিক ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ আমলে আলোচিত চিনির মিল সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে দাবি তাদের।
ব্যবসায়ীরা জানান, গত মাসের মাঝামাঝি সময়ে ভারত নিজেদের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে চিনির রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলে দেশের বাজারেও এর প্রভাব পড়ে। সে সময় চিনির দাম বেড়ে গেলেও পরে কিছুটা কমে আসে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দাম বাড়তে শুরু করেছে।
খাতুনগঞ্জের পাইকারি বাজার ঘুরে জানা গেছে, দুই সপ্তাহ আগেও প্রতি মণ চিনি বিক্রি হয়েছে ৩ হাজার ৫৩০ টাকায়। বর্তমানে একই পরিমাণ চিনি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ টাকায়। এছাড়া থাইল্যান্ড থেকে আমদানিকৃত চিনি বিক্রি হচ্ছে প্রতি মণ ৩ হাজার ৫৬০ টাকায়।
সংশ্লিষ্টরা বলছেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার চিনির আমদানি উন্মুক্ত করে দেওয়ার পর বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায় এবং এক পর্যায়ে খুচরা বাজারে চিনির দাম ১০০ টাকার নিচে নেমে আসে। সে সময় অনেক ছোট আমদানিকারকও চিনি আমদানিতে যুক্ত হন। কিন্তু পরে দেশীয় চিনির মিল মাল