চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

অপরাধী ছাড় পাবে না, হয়রানি হবে না কোনো নিরপরাধী: ফেনীর নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৯ পিএম, ২০২৬-০৬-১৮

অপরাধী ছাড় পাবে না, হয়রানি হবে না কোনো নিরপরাধী: ফেনীর নতুন এসপি

বরুন দে বাপ্পী

মঙ্গলবার (১৬ জুন) সকালে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি  বলেন।
ফেনী জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিশাপ থেকে মুক্ত করতে সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, "ফেনীতে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি কোনো নিরীহ মানুষকে যেন কোনো মামলায় অহেতুক জড়ানো বা হয়রানি না করা হয়, সেই নিশ্চয়তা আমি জেলাবাসীকে দিচ্ছি।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিভিন্ন সামাজিক সমস্যার চিত্র তুলে ধরেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশি সেবা ও ক্লিয়ারেন্সের বিষয়ে কঠোর মনোভাব ব্যক্ত করে এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, "পুলিশ ক্লিয়ারেন্স কিংবা অন্য যেকোনো নাগরিক সেবা দেওয়ার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ঘুষ গ্রহণ মোটেও সহ্য করা হবে না। থানার ভেতরে বা বাইরে কেউ যদি এই সেবাকে পুঁজি করে টাকা দাবি করে, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘুষের সাথে জড়িত কোনো পুলিশ সদস্যের এই জেলায় চাকরি করার অধিকার থাকবে না।

মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনের প্রসঙ্গে তিনি বলেন, "মাদকের চাহিদা সমাজ থেকে রাতারাতি পুরোপুরি উপড়ে ফেলা কঠিন হলেও, ফেনীতে এর বিস্তার রুখতে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর ও কার্যকর পদক্ষেপ নেবে। আর কিশোর গ্যাং নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।"
নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে এসপি আরও বলেন, "এর আগেও আমি একটি জেলার পুলিশ সুপার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। প্রকৃত অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতেই হবে। আমার নীতি পরিষ্কার—দোষী যেন পার না পায়, আর নির্দোষ কেউ যেন কোনোভাবে কষ্টের শিকার না হয়।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, যার মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, বিসিএস ২৫তম ব্যাচের এই দক্ষ কর্মকর্তা গত সোমবার (১৫ জুন) বিদায়ী পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ফেনী জেলার দায়িত্বভার গ্রহণ করেন। ফেনীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর