শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৪৭ পিএম, ২০২৬-০৬-১৭
আহমদ উল্লাহ
আজ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলটিং এর তৃতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলা সদর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ১৯টি উপজেলার সাথে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১২৪ জন পরিবারের সদস্যদের হাতে এ কার্ড তুলে দেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে চট্টগ্রাম হাটহাজারীর গুমানমর্দ্দন প্রান্তে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারী ও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।
প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, আজকের এই ঐতিহাসিক ও শুভক্ষণে আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীন বাংলাদেশের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, যাঁর আদর্শ ও জনমুখী দর্শন আমাদের আজীবন অনুপ্রেরণা জোগায়। কৃতজ্ঞতা জানাই আপসহী