চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

 চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কে বাস চাপায় দুই গরুসহ ব্যবসায়ী নিহত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ০৮:২৭ পিএম, ২০২৬-০৬-১৭

 চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কে বাস চাপায় দুই গরুসহ ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপায় মোহাম্মদ বাবুল ( ৬৯ ) নামে এক পথচারী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন ) রাত ১১ টার দিকে মহাসড়কের সাতকানিয়া মৌলভী দোকান  এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো: বাবুল রামগতি সমবায় গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে। 
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান নিহত ওই গরু ব্যবসায়ী বাগিচা হাট বাজার থেকে চারটি গরু নিয়ে পায়ে হেঁটে কেরানিহাট গরুবাজারের দিকে যাচ্ছিল। ওই সময় কক্সবাজার মুখী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ওই ব্যবসায়ী গুরুতর  আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। একই ঘটনায় গরু ব্যবসায়ীর দুটি গরুও মারা যায় বলে জানা গেছে। পুলিশ পরিদর্শক সালাউদ্দিন চৌধুরী জানান ঘাতক বাসটি সনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।