শিরোনাম
মহেশখালী প্রতিনিধি : | ০৭:৫৬ পিএম, ২০২৬-০৬-১৭
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পরিচালিত এ উচ্ছেদ অভিযানের সময় একটি সংঘবদ্ধ চক্র বন বিভাগের কাজে বাধা দিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, সরকারি বনভূমি দখলমুক্ত করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় অবৈধ দখলদারদের একটি চক্র স্থানীয়ভাবে মাইকিং করে সাধারণ মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, মাইকিংয়ের পর একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন বনকর্মী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
রেঞ্জ কর্মকর্তা বলেন, “সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান এবং বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”
এদিকে হামলার ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited