শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ০৮:৩৮ পিএম, ২০২৬-০৬-১১
মধ্যরাতে শেষ হলো, বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা। দীর্ঘ প্রতীক্ষার পর ১১ জুন মধ্যরাত থেকেই মাছ ধরতে সাগরে নেমেছেন জেলেরা। এর ফলে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার জেলেপল্লী গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নিষেধাজ্ঞা চলাকালে গত ৫৮ দিন চরম সংকটে দিন কাটানো জেলেদের মুখে এখন হাসির ঝিলিক। প্রচুর মাছ নিয়ে তীরে ফেরার আশায় বুক বাঁধছেন জেলেরা। বৃহস্পতিবার উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী জেটিঘাট এলাকা ঘুরে দেখা গেছে, গভীর সাগরে যাওয়ার জন্য জাল, জ্বালানি তেল, চাল-ডালসহ প্রয়োজনীয় সব রসদ নিয়ে প্রস্তুত রয়েছে মাছ ধরার ট্রলার গুলো।
স্থানীয় জেলে ও উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্যমতে, কুতুবদিয়া উপজেলায় প্রায় ৩৫ হাজার জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ১০ হাজার ৯৫৯ জন। নিবন্ধিত জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজনকে ৭৭ কেজি করে চাল দেওয়া হলেও সরকারের এই সহায়তায় তাদের সংসার জীবন চলে না। অন্যদিকে, উপজেলার প্রায় ৬৮.৬ শতাংশ অনিবন্ধিত জেলে এই সরকারি সহায়তা থেকে সম্পূর্ণ বঞ্চিত। তাই, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন এই জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
উত্তর ধুরুং ইউনিয়নের জেলে জকির আলম, ফরিদ আলম ও ইউনুসসহ অনেকেই বলেন, নিষেধাজ্ঞার শেষ সময়ে সাগরে যাওয়ার অপেক্ষার বাঁধ ভেঙে যাচ্ছিল। কিছুদিন আগেই জাল ও ট্রলার মেরামত শেষে মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে সেই দিনের অপেক্ষায় আছি। কখন সাগরে গিয়ে মাছ ধরে এনে বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটাব।
কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে কুতুবদিয়ার জেলেরা মধ্যরাতে সাগরে মাছ ধরতে গেছে। এই ৫৮ দিন অনেক কষ্টে জীবনযাপন করেছেন কুতুবদিয়ার জেলেরা।
এ বিষয়ে বিস্তারিত জানতে কুতুবদিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মো. সাহাদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। পরে, কার্যালয়ের ক্ষেত্র সহকারী এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞার সময়ে ১০,৯৫৯ জন জেলেদেরকে চাল দেওয়া হয়েছে। তবে, দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৭ জন জেলে এখনো চাল নেননি। অনিবন্ধিত জেলেদের বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান, বাদ পড়া জেলেদের নিবন্ধনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ চলমান রয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited