চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

কবি মিসেস মাধুরী বড়ুয়ার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে মরনোত্তর দেহদান

স্টাফ রিপোর্টার :    |    ০৬:০৬ পিএম, ২০২৬-০৬-১১

কবি মিসেস মাধুরী বড়ুয়ার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে মরনোত্তর দেহদান

বিশিষ্ট সমাজকর্মী, সমাজসেবা বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও কবি মিসেস মাধুরী বড়ুয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য তার মরনোত্তর দেহ দানের অঙ্গীকার করেন| 
বৃহস্পতিবার, ১১ জুন তিনি এ সংক্রান্ত দলিলপত্র প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট আদালতের এফিডেবিটের মাধ্যমে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন| 

এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| 

অনুষ্ঠানে মিসেস মাধুরী বড়ুয়া বলেন, তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন| তার মৃত্যুর পর তার মরদেহ যাতে মানবতার কল্যাণে কাজে লাগে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিশেষ করে অ্যানাটমী ডিসেকশন কাজে লাগে| এজন্য তিনি তার মরনোত্তর দেহদানের সিদ্ধান্ত নিয়েছেন| অত্র মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে সে সুযোগ করে দেয়ার জন্য তিনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 এ উপলক্ষে আয়োজিত সভায়  আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জনাব অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো. হারুন ইউসুফ, জনাব তারিকুল ইসলাম তানভীর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ| অনুষ্ঠানে মিসেস মাধুরী বড়ুয়াকে তার এই মহতী উদ্যোগের জন্য হ