শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ০৫:৩২ পিএম, ২০২৬-০৬-১১
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও বাজারের শৃঙ্খলা রক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। ১০ জুন সন্ধায় কমিটির সেক্রেটারি জাফর আলম কন্ট্রাক্টরের সঞ্চালনায় উপস্থিত সদস্যরা বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বাজারের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভা শুরুর আগে সম্প্রতি মৃত্যুবরণকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আজিজুল হক সওদাগরসহ বাজারের অন্যান্য প্রয়াত ব্যবসায়ী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
বক্তারা বলেন, মরহুম আজিজুল হক সওদাগর ছিলেন বড়ঘোপ বাজারের একজন সজ্জন, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ব্যক্তি। তাঁর মৃত্যুতে বাজার ব্যবসায়ী সমাজ একজন অভিভাবকতুল্য ব্যক্তিকে হারিয়েছে।
সভা শেষে সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত