শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:১২ পিএম, ২০২৬-০৬-১০
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও সাবেক চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিমের সঙ্গে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং মানবিক সংগঠক লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, পাঁচলাইশ থানা যুবদল নেতা শহীদুল ইসলাম রনি, হাটহাজারী উপজেলা যুবদল নেতা মোঃ আলমগীর, মোঃ বাদশা এবং চকবাজার থানা যুবদল নেতা মোঃ আব্দুর শুক্কুর জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পাশে শ্রমিক দলের ৮৭টি অঙ্গ ও সহযোগী সংগঠন