শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৭ পিএম, ২০২৬-০৬-০৯
বরুন দে বাপ্পী, ফেনী জেলা প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপের সবশেষ চার আসরেই সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। দুইদিন পর শুরু হচ্ছে আরও একটি বিশ্বকাপ। এই আসরেও কারা চ্যাম্পিয়ন হবে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইএ স্পোর্টসের সর্বশেষ সিমুলেশনে শিরোপাজয়ী হিসেবে উঠে এসেছে স্পেনের নাম। প্রতিষ্ঠানটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘আমরা টানা চারবার সঠিক ভবিষ্যদ্বাণী করেছি। এবারও আমরা সিমুলেশন চালিয়েছি। পরের চ্যাম্পিয়ন? স্পেন।’
ইএ স্পোর্টস তাদের পূর্বাভাস তৈরি করে উন্নত সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে। খেলোয়াড়দের পরিসংখ্যান, দলের বর্তমান ফর্ম এবং কৌশলগত প্রবণতাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়।
এর আগে, ২০১০ সাল থেকে বিশ্বকাপ নিয়ে ধারাবাহিকভাবে পূর্বাভাস দিয়ে আসছে ইএ স্পোর্টস। তাদের পূর্বাভাস অনুযায়ী ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। চার আসরেই তাদের অনুমান বাস্তব ফলের সঙ্গে মিলে যায়।
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সাà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আমà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited