চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবান প্রতিনিধি :    |    ০৩:২৪ পিএম, ২০২৬-০৬-০৯

বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলী সীমান্তে ল্যন্ড মাইন বিস্ফোরণে  আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে  নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্তে এ ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত আবদুল খালেক রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি, ক্যাম্প-১ এর বাসিন্দা মো. আনুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্ত পিলার ৪০ এর পশ্চিমে ৭০০ গজ বাংলাদেশের ভেতরে  জমিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আবদুল খালেক।
এ সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর জখম হয়। এ অবস্থায় অন্য শ্রমিকরা আবদুল খালেককে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।
বান্দরবানের নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক  জানান, খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি মোবাইল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।
এ  বিষয়ে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিটেলেড নিউজ

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

স্টাফ রিপোর্টার : : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত


বহুমুখী সংকটে থমকে আছে সেন্টমার্টিনের জনজীবন

বহুমুখী সংকটে থমকে আছে সেন্টমার্টিনের জনজীবন

বিশেষ প্রতিনিধি :: : নীল জলরাশির বুকজুড়ে প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে সেন্ট...বিস্তারিত


ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক