চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

১২ দফা দাবিতে প্রধানমন্ত্রীর নিকট ‘সচেতন চট্টলাবাসী’র স্মারকলিপি

মুনীর চৌধুরী :    |    ১১:৫৮ পিএম, ২০২৬-০৬-০৮

১২ দফা দাবিতে প্রধানমন্ত্রীর নিকট ‘সচেতন চট্টলাবাসী’র স্মারকলিপি

চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে 'সচেতন চট্টলাবাসী’।

রবিবার (৭ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে নাগরিক সংগঠন “সচেতন চট্টলাবাসী”। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদ'র সভাপতি এস এম সিরাজুদ্দৌলা, সচেতন চট্টলাবাসী প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুনীর চৌধুরী, সচেতন চট্টলাবাসী সদস্য সচিব নোমান উল্লাহ বাহার, সাংবাদিক নিজাম উদ্দিন, রুমেল চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি, বৈদেশিক বাণিজ্য, শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা, রাজস্ব আহরণ এবং কর্মসংস্থানে চট্টগ্রামের অবদান সর্বাধিক হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকাকেন্দ্রিক হওয়ায় চট্টগ্রাম তার ন্যায্য প্রশাসনিক ও বাণিজ্যিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল, মীরসরাই অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে-টার্মিনাল, ইপিজেড, কাস্টমস হাউসসহ বিভিন্ন কৌশলগত অবকাঠামো দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই চট্টগ্রামকে কার্যকরভাবে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর প্রধান কার্যালয় চট্টগ্রামে বহ