চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি 

মহেশখালী প্রতিনিধি :    |    ০৭:০৯ পিএম, ২০২৬-০৬-০৮

ডেঙ্গু প্রতিরোধে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি 

ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় হাসপাতাল চত্বর, ব্লক হয়ে থাকা ড্রেন, ঝোপঝাড়, পরিত্যক্ত স্থান এবং মশার সম্ভাব্য প্রজননস্থলসমূহ পরিষ্কার করা হয়। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। এ সময় জানানো হয়, এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে জন্ম নেয় এবং সামান্য জমে থাকা পানিও ডেঙ্গুর বিস্তারে বড় ভূমিকা রাখতে পারে। তাই বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা এবং তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখেন, তাহলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন পরিবেশই পারে একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশকে ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে।”

স্বাস্থ্য বিভাগের মতে, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা ও পরিচ্ছন্নতা অনেক বেশি কার্যকর। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর