শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৩:৪৫ পিএম, ২০২৬-০৬-০৮
পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান-কে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপেন দেওয়ান শুধু রাঙ্গামাটি আসনেই নয়, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল সম্প্রদায়ের আস্থাভাজন ও পাহাড়ের জনপ্রিয় নেতা হিসেবে দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্