শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৭:০৬ পিএম, ২০২৬-০৬-০৭
বান্দরবান পৌর এলাকার বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে জরুরি মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। আজ ৭ জুন (রবিবার) সকালে বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা বাজার এলাকার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ত্রাণ বিতরণ করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ জাবেদ রেজা।স্থানীয় সূত্রে জানা গেছে, গত গভীর রাতে বালাঘাটা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অন্তত ৮টি বসতবাড়ি ও দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং আরও ৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।আজ সকালে মোঃ জাবেদ রেজার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।ত্রাণ বিতরণকালে সাবেক পৌর মেয়র মোঃ জাবেদ রেজা বলেন, "এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। আমাদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ জরুরি সহায়তা নিয়ে এসেছি।"
তিনি আরও আশ্বাস দেন যে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো যতদিন পর্যন্ত পুনরায় ঘুরে দাঁড়াতে না পারছে, ততদিন জেলা বিএনপির পক্ষ থেকে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।এ সময় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও বিত্তবানদেরও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited