চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

আলীকদমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :    |    ০৮:৫৭ পিএম, ২০২৬-০৬-০৬

আলীকদমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

বান্দরবানের আলীকদমে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের রুপমুহুরী রিসোর্টের হলরুমে আলীকদম উপজেলা বিএনপি (জাবেদ রেজা গ্রুপ)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনছুর আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর আইয়ুব খান, জেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর কবির, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর এবং পৌর যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, মো. ইউনুছ মিয়া, মো. জয়নাল আবেদীন, আব্দুল হামিদসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, জাতীয়তাবাদী দর্শন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আজিজ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৪৫০ থেকে ৫০০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।