শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:৪৭ পিএম, ২০২৬-০৬-০৩
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাশে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা “বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই” স্লোগানে মুখরিত হয়ে তাদের ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলম এবং সংগঠনের সহ-সভাপতি রবি বড়ুয়া।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দপ্তরের মাধ্যমে পৃথক বাজেট বরাদ্দ প্রদান সময়ের দাবি। একই সঙ্গে বড়ুয়া জনগোষ্ঠীকে অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করে তাদের জন্য বিশেষ উন্নয়ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া। মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফী স্মারকলিপিটি গ্রহণ করেন।
এসময় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধি এবং স্থানীয় বড়ুয়া সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বড়ুয়া নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় বাজেটে তাদের দাবির প্রতিফলন ঘটলে পার্বত্য অঞ্চলের বড়ুয়া জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও সামগ্রিক জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited